Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 18 Jun 2026 01:15
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ৬০ শতাংশ বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে জেলা কমিউনিস্ট পার্টি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সহ সম্পাদক আছমা খানমসহ নেতাকর্মীরা।

এই সময় বক্তরা বলেন, দেশে করোনাকালীন সময়ে বিশ্বের অন্য দেশে যেখানে পরিবহন ভাড়া ফ্রি করা হয়েছে, তখন আমাদের দেশে জনগণের পকেট কেটে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি শ্রেণী সরকার নির্ধারিত মূল্যের চেয়েও বেশি ভাড়া যাত্রীদের কাছ থেকে আদায় করছে। এতে জনগণের দুর্ভোগ বাড়ছে।

তারা দ্রুত বর্ধিত ভাড়া বাতিলের জন্য সরকারের নিকট দাবি জানান। ঘণ্টাব্যাপী এ মানবন্ধনে নানান শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।

(এএইচএন/ ২ জুন, ২০২০)