Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 18 Jun 2026 01:15
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মূল অংশের নেতা পুলক জ্যোতি চাকমা খাগড়াছড়ি কারাগারে মারা গেছেন।

বুধবার (৩ জুন) দুপুরে খাগড়াছড়ি জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পূর্ণ জীবন চাকমা জানান, খাগড়াছড়ি জেলা কারাগার থেকে এক কয়েদিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষ ওই ব্যক্তির বুকব্যথা অনুভব করার কথা জানিয়েছেন। মৃত ব্যক্তির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

২০১৮ সালের ৩ মে রাঙামাটির নানিয়াচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা ও ৪ মে ইউপিডিএফ গণতান্ত্রিকের প্রতিষ্ঠাতা সভাপতি তপন জ্যোতি চাকমা হত্যা মামলায় অভিযুক্ত পুলক জ্যোতি চাকমাকে গ্রেফতার করা হয়। নিহত পুলক জ্যোতি চাকমা ইউপিডিএফ প্রসীত গ্রুপের সক্রিয় কর্মী ছিলেন। তিনি খাগড়াছড়ির মহাজন পাড়া এলাকার চম্পা লাল চাকমার ছেলে।

(এএইচএন/ ৩ জুন, ২০২০)