Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 14:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো লাতিন আমেরিকার দেশ চিলি। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৬ দশমিক ৮।

বুধবার (৩ জুন) স্থানীয় সময় রাত ৩টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৩৫ মিনিটে) এ ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তরের আন্তোফাগাস্তা অঞ্চলের আন্দিজ পর্বতমালা ঘেঁষা সান পেদ্রো দ্য আতাকামা শহরের ৪৮ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে ভূপৃষ্ঠের ৯৮ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

(এএইচএন/ ৩ জুন, ২০২০)