Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 18:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দীর্ঘ তিন মাস পর ইতালিতে লকডাউন তুলে নেয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। বিধি নিষেধ তুলে নেয়ায় স্বস্তি ফিরছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে।

ইতালির ভেনিসে আবারও ফিরেছে প্রাণ। কফি শপ, রেস্তোরা থেকে শুরু করে মানুষের পদচারণায় মুখরিত সর্বত্র। করোনার প্রকোপ অনেকেটাই কমে আসায় লকডাউন তুলে নিয়েছে সরকার। এতে আশার আলো দেখছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।

তারা বলছেন, ইতালি সরকার সার্বিকভাবে আমাদের সহযোগিতা করছে। লকডাউন খুলে দেয়ায় আমরা ব্যবসা-বাণিজ্য শুরু করেছি। করোনা পরিস্থিতি এখন স্বাভাবিক।

ইতালিতে আগের মতোই বিদেশি পর্যটক ভ্রমণ করতে পারবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এক প্রদেশে থেকে অন্য প্রদেশে চলাচলে তুলে নেয়া হয়েছে বিধি নিষেধ। যদিও স্বাস্থ্য বিধি মেনে ভ্রমণ করতে হবে সবাইকে।

তবে সব মিউজিয়াম ও স্থাপনায় এক সঙ্গে ১৫ জনের বেশি প্রবেশ করতে পারবে না বলে সরকারের নির্দেশনা রয়েছে।

এর মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী ভেলসকনির ব্যক্তিগত চিকিৎসক ও মিলান সান রাফায়েল হাসপাতালের প্রধান ডাক্তার আলবার্ত জানিয়েছেন ইতালিতে করোনা ভাইরাসের অস্তিত্ব ক্লিনিক্যালি আর নেই। যদিও তার এই বক্তব্যের প্রতিবাদ করেছেন ইতালির স্বাস্থ্যমন্ত্রী ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এদিকে ইতালি তাদের সীমান্ত উম্মুক্ত করলেও ইউরোপের অনেক দেশ নিজ দেশের নাগরিকদের এ মুহূর্তে ইতালি ভ্রমণে সতর্কতা জারি করেছে।

(এএইচএন/ ৩ জুন, ২০২০)