Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 18 Jun 2026 01:26
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডে সৌখিন পরিবহনের একটি বাসের ভেতর থেকে রোববার (৭ জুন) সকালে হেলপার রাব্বি মিয়ার (১৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়।

পুৃলিশ জানায়, সৌখিন পরিবহনের বাসটি গতরাতে ঢাকা থেকে এসে মাসকান্দা বাসস্ট্যান্ডে রাখা হয়। পরে সকালে বাস পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নতাকর্মী ভেতর থেকে বাসের দরজা লাগানো এবং বাসের ভেতরে দরজার কাছে ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ সময় তার ডাক-চিৎকারে লোকজন এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে বাসের দরজার কাছে টিভি স্ট্যান্ডে ফাঁস লাগানো অবস্থায় বাসের হেলপার রাব্বি মিয়ার মরদেহ উদ্ধার করে।

সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা পুলিশের। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

(এএইচএন/ ৭ জুন, ২০২০)