Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 03:27
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: টানা ৮ম লিগ শিরোপা থেকে আর মাত্র পাঁচ পয়েন্ট দূরে দাঁড়িয়ে বায়ার্ন মিউনিখ। শনিবার লেভারকুসেনকে ৪-২ গোলে হারিয়েছে তারা। দিনের আরেক ম্যাচে জয় পেয়েছে টেবিলের দুইয়ে থাকা বরুশিয়া ডর্টমুন্ডও।

ডর্টমুন্ডের থেকে ৭ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকা বাভারিয়ানরা অবশ্য এদিন শুরুতে ধাক্কা খায়। ম্যাচের ৯ মিনিটে লুকাস এলারিওর গোলে এগিয়ে যায় লেভারকুসেন। এরপর আর ম্যাচে খুঁজে পাওয়া যায় নি স্বাগতিকদের।

২৭ মিনিটে কোমেনের গোলের পর ৪২ মিনিটে গোরেৎজকার গোলে ম্যাচে লিড নেয় বায়ার্ন। আর ৪৫ মিনিটে গ্যানব্রির গোলে ৩-১ এর লিড নিয়ে বিরতিতে যায় বাভারিয়ানরা। ৬৬ মিনিটে লেভানডভস্কির গোলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় সফররতদের। তবে ৮৯ মিনিটে রিটজের গোলে ৪-২ এর জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বুন্দেসলিগার রেকর্ড ২৮ বারের চ্যাম্পিয়নদের।

(এএইচএন/ ৭ জুন, ২০২০)