Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 09:27
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: নরসিংদীতে নতুন করে আরও ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। নরসিংদী সিভিল সার্জন অফিস ফেইসবুক পেইজ খেকে এ তথ্য পাওয়া গেছে। জেলা থেকে ১১৮টি নমুনা সংগ্রহ করে বৃহস্পতিবার (০৪ জুন) পরীক্ষার জন্য পাঠানো হলে তাদের মধ্যে ২১টি ফলাফল পজিটিভ আসে। এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮৬০ জনে।

পরে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন সাথে যোগাযোগ করলে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, নতুন আক্রান্ত ২১ জনের মধ্যে ১৫ জন সদর উপজেলার ও ০৬ জন শিবপুর উপজেলার বাসিন্দা।

এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে নরসিংদী জেলায় মোট ৮৬০ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এরমধ্যে নরসিংদী সদর উপজেলায় ৫৯৯ জন, রায়পুরাতে ৬১ জন, শিবপুরে ৬৬ জন, বেলাবোতে ৫০ জন, পলাশে ৫৮ জন ও মনোহরদীতে ২৬ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে এখন পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১৩ জন, এরমধ্যে নরসিংদী সদরে ০৯ জন, পলাশে ০১ জন, বেলাব উপজেলায় ০২ জন ও রায়পুরায় ০১ জন।

এদিকে নরসিংদীতে নমুনা সংগ্রহের প্রায় এক সপ্তাহ পর ফলাফল হাত পাওয়ায় সচেতন মহলে দেখা দিয়েছে উদ্বেগ। নমুনা পরিক্ষার ফলাফল দ্রুত সময়ের মধ্যে হাতে পেলে জেলায় উপসর্গ নিয়ে মৃত্যূর সংখ্যা অনেকটাই হ্রাস পেত বলে মনে করছেন সচেতন মহল।

(রাজু/শামীম/১০ জুন ২০২০)