Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 23 Jul 2026 13:22
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চলমান করোনা পরিস্থিতিতে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সার্ভিস সচল ও রক্ষণাবেক্ষণে নিয়োজিত ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বিভিন্ন সংস্থার  কর্মকর্তা ও কর্মচারিদের স্বাস্থ্য সুরক্ষায় ১২ হাজার ফেস মাস্ক প্রদান করেছে দেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান এডিএন টেলিকম লিমিটেড ও জিনিউ কর্পোরেশন, চায়না।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জাব্বার এর সম্মানে এই “করোনা প্রতিরোধক জরুরী স্বাস্থ্য নিরাপত্তা উপহার সামগ্রী” প্রদান করেছে প্রতিষ্ঠান দুটি।

রোববার বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে এডিএন গ্রুপ এর ভাইস চেয়ারম্যান জহির আহমেদ এর কাছ থেকে মন্ত্রীর পক্ষে এই উপহার সামগ্রী গ্রহণ করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: নূর-উর-রহমান।

এসময় ডাক ও টেলিযোগাযোগ সচিব, ডিজিটাল সংযোগ সচল ও রক্ষণাবেক্ষণে নিয়োজিতদের স্বাস্থ্য সুরক্ষার এই উদ্যোগের জন্য এডিএন টেলিকমকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, এডিএন এর এই সহযোগিতা নিরবচ্ছিন্ন সংযোগ, সচল ও রক্ষণাবেক্ষণে নিয়োজিত কর্মীদের আরো উৎসাহিত করবে।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো: আজিজুল ইসলাম, যুগ্ন-সচিব মোখলেছুর রহমান, এডিএন এর এবং চীফ প্রজেক্ট অফিসার মো: আজহারুল হক চৌধুরী এবংএডিএন গ্রুপ এর হেড অফ ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন তানভির মো: হাফিজুল হক উপস্থিত ছিলেন।

(নিলয়/শামীম/১৫ জুন ২০২০)