Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 08:15
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ফেনী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: ফেনীতে নতুন করে আরও ৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ছাগলনাইয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ১৫ জন পুলিশ সদস্য রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৬৩ জনে দাঁড়িয়েছে।

জেলা করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

নতুন করে সংক্রমিতদের মধ্যে ফেনী সদরে ২৫, সোনাগাজীতে ১৩, দাগনভুঞায় ৮, ফুলগাজীতে ২ ও ছাগলনাইয়ায় একজন। সদর উপজেলায় ২৫ জনের মধ্যে ১৫ জনই পুলিশ সদস্য বলে জানা গেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ফেনী জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তে সংখ্যা ৫৬৩। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২১ জন। আর মারা গেছেন ১১ জনের।

(এএইচএন/১৭ জুন ২০২০)