Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 18:25
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ও প্রাণ-আরএফএল গ্রুপের মধ্যে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার রাজধানীর হোটেল ওয়েস্টিনের ব্রোঞ্জ রুমে এই চুক্তি স্বাক্ষর হয়।

ওই চুক্তি স্বাক্ষরের সময় জানানো হয়, এর মাধ্যমে উল্লেখযোগ্য সুযোগ তৈরি হবে।

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড দ্রুত অনুমোদন প্রক্রিয়া, প্রোফেশনাল ফ্যাক্টরিং সার্ভিস এবং প্রাণ-আরএফএল-এর সরবরাহকারীদের জন্য একজন নিবেদিত রিলেশনশিপ ম্যানেজার নিশ্চিত করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এমডি এবং সিইও মমিনুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এএফএম বরকতউল্লাহ, জেনারেল ম্যানেজার এবং হেড অব কর্পোরেট বিজনেস রিজওয়ান দাউদ শামস, প্রাণ-আরএফএল-এর ফাইন্যান্স ডিরেক্টর উজমা চৌধুরী এবং জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স) সামির উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

(এসএএম্ ০৭ মে ২০১৭)