Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 05:09
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০) অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড।

বৃহস্পতিবার (১৮ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় আলোচ্য সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে তা প্রকাশের সিদ্ধান্ত নেয় কোম্পানিটির পর্ষদ।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে আমরা নেটওয়ার্কের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৮ পয়সা। আগের বছরের একই সেময়ে যা ছিল ৯১ পয়সা।

আর বছরের তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে কোম্পানটির ইপিএস হয়েছে ২ টাকা ৬৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪ টাকা ১২ পয়সা।

আর তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাড়িয়েছে ৩৫ টাকা ৪৩ পয়সা।

(শামীম/১৮ জুন ২০২০)