Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 08:18
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বার্সেলোনাকে টপকে লা লিগার শীর্ষ স্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ। রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়েছে জিদান শিষ্যরা।

আগের ম্যাচে বার্সেলোনা পয়েন্ট হারানোয় শীর্ষ স্থান দখলের হাতছানি নিয়ে সোসিয়েদাদের আতিথ্য নেয় রিয়াল মাদ্রিদ। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে তিন পরিবর্তন নিয়ে একাদশ গড়েন জিদান। মাঠের লড়াইয়ে আধিপত্য না থাকলেও ভিনিসিয়াসের আদায় করা পেনাল্টি থেকে ৫০ মিনিটে ব্লাঙ্কোসদে লিড এনে দেন অধিনায়ক সার্জিও রামোস।

৬৮ মিনিটে আদনান ইয়ানুজাই সোসিয়েদাদের হয়ে গোল করলেও, ভিএআরে বাতিল হয় সেই সাফল্য। দুই মিনিট পর করিম বেনজেমার গোলে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ৮৩ মিনিটে সোসিদাদের মিকেল মেরিনো স্কোর শিটে নাম তুললেও তা হারের ব্যবধান কমিয়েছে মাত্র।

এই জয়ে বার্সার সমান ৬৫ পয়েন্ট নিয়ে হেড টু হেডে এগিয়ে থেকে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

(এএইচএন/ ২২ জুন, ২০২০)