Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 18:27
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আগামী ১৭ মে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে শুরু হচ্ছে ২ দিনব্যাপী ৬ষ্ঠ বাংলাদেশ ডেনিম এক্সপো, যা শেষ হবে ১৮ মে। এক্সপোতে ১২টি দেশ অংশগ্রহণ করবে।

আয়োজকরা জানান, এবারের এক্সপোর প্রধান থিম নির্ধারণ করা হয়েছে ‘ডেনিম নেটওয়ার্ক’। এক্সপোতে অংশগ্রহণকারী দেশগুলো হলো- চীন, তুরস্ক, স্পেন, ইতালি, পাকিস্তান, জাপান, সান মেরিনো, জার্মানি, ব্রাজিল, ভারত, হংকং এবং বাংলাদেশ।

বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রধান নির্বাহী মো.মোস্তাফিজ উদ্দিন বলেন, আমরা আমাদের সময়ের প্রধান চ্যালেঞ্জের দিকে একটি বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি ভাগাভাগি করতে বিশেষজ্ঞদের ব্র্যান্ড, খুচরা বিক্রেতা এবং শিল্পের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের সঙ্গে সংযোগ করতে চাই।

তিনি বলেন, বাংলাদেশ ডেনিম এক্সপো এমন একটি ইভেন্ট যেখানে ক্রমাগত দর্শক বৃদ্ধি পেয়েছে এবং প্রদর্শকরা জড়িত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, যা ভবিষ্যতের ট্রেন্ড এবং ডেনিম বিশ্বকে দিক নির্দেশনা দিতে সক্ষম হবে।

আয়োজকরা জানান, এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য হচ্ছে- ডেনিম বিষয়ে বাংলাদেশেকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা। উদ্যোক্তারা নতুন ডেনিম পণ্য সম্পর্কে জানতে পারবেন। পরিচিতি ঘটবে হালনাগাদ প্রযুক্তির সঙ্গে। এখানে উদ্যোক্তা ও ক্রেতাদের সুসম্পর্ক হবে। যেটা ব্যবসায়ীদের জন্য বড় পাওয়া বলে মনে করছেন আয়োজকরা।

(এসএএম/ ০৮ মে ২০১৭)