Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 08:15
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরের সীমিত আকারে আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ প্রায় তিন মাস বন্ধের পর সোমবার (২৩ জুন) কার্যক্রম শুরু হওয়ায় ফিরে এসেছে বন্দরের প্রাণচাঞ্চল্য। মহামারি করোনার কবলে পড়ে বন্দর বন্ধ হয়ে যাওয়ায় খেটে খাওয়া শ্রমিকরা মানবেতর জীবন কাটিয়েছেন। বন্দরে কাজ শুরু হওয়ায় খুশি তারা।

এদিকে বাংলাদেশে প্রবেশের কারণে ১৪ দিনের কোয়ারেন্টাইনের নির্দেশনার ফলে ভারতীয় ট্রাকচালকদের মধ্যে অনীহা দেখা দিয়েছে।

এছাড়াও আমদানিকারকরা ব্যাংক ঋণ নিয়ে এলসি করেছিলেন, করোনা রোধে বন্দর বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন তারা। কেউ কেউ দেউলিয়া হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন অনেক ব্যবসায়ী। তবে সীমিত পরিসরে আমদানি রফতিানি কার্যক্রম অব্যাহত থাকলে হয়তো ঘুরে দাঁড়াতে পারবেন ব্যবসায়ীরা, এমন আশাবাদ ব্যক্ত করেন তারা।

এদিকে ভারত সরকার রফতানি বন্ধ রাখায় বিপাকে পড়েছেন রফতানিকারকরা। তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমদানির সাথে সাথে রফতানি কার্যক্রম শুরু করার দাবি জানিয়েছেন।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা শেখ এনাম হোসেন জানিয়েছেন, করোনার কারণে ৪০৮ কোটি টাকার রাজস্ব বঞ্চিত হয়েছে সরকার। আর এ তিন মাসে প্রায় ২শ’ কোটি টাকার রাজস্ব হারিয়েছে সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশন।

(এএইচএন/ ২২ জুন, ২০২০)