Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 07:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দিনাজপুরের দক্ষিণ কোতয়ালীর সুন্দরা সীমান্ত এলাকায় আজ সোমবার এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বিজিবি। তার নাম আনোয়ারুল ইসলাম।

আনোয়ারুল সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের স্বরস্বস্তিপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের একমাত্র ছেলে। মৃত আনোয়ারুলের স্ত্রী ও ৬ বছরের একটি মেয়ে রয়েছে।

আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া জানান, সকালে এলাকার লোকজন মাছ ধরতে গিয়ে আনোয়ারুলের মরদেহ সীমান্তের ৩১৮/৪ এস পিলারের কাছে দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। বিজিবি মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফ্ফর হোসেন। তিনি জানান, মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সম্ভবত কেউ তাকে হত্যা করে সীমান্তে ফেলে রাখে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

(এএইচএন/ ২২ জুন, ২০২০)