Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 18 Jun 2026 04:06
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর সিলেট জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিশেষ ভার্চুয়্যাল এ ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী এবং মোঃ ওমর ফারুক খান। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, এ এ এম হাবিবুর রহমান, মোঃ সিদ্দিকুর রহমান ও মোঃ মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন, মুহাম্মদ শাব্বির, মুহাম্মদ সাঈদ উল্যাহ ও জি এম মোহাম্মদ গিয়াস উদ্দিন কাদের।

ব্যাংকের সিলেট জোন প্রধান শিকদার মোঃ শিহাবুদ্দিনের সভাপতিত্বে জোনের শাখা প্রধানগণ সম্মেলনে অংশগ্রহণ করেন। জোনের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সাফল্যের ধারা অব্যাহত রাখতে সম্মেলনে নির্দেশনা দেয়া হয়।

মোঃ মাহবুব উল আলম প্রধান অতিথির ভাষণে বলেন, দেশের উল্লেখযোগ্য পরিমাণ অর্থনৈতিক কর্মকান্ড ব্যাংকগুলোর মাধ্যমে পরিচালিত হয়। এ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সংকটের সময়েও ব্যাংকিং খাত গুরুত্বপূর্ণ ও যথাযথ ভুমিকা রেখে চলেছে।  দেশের ক্ষয়-ক্ষতির পরিমাণ সীমিত পর্যায়ে রাখার লক্ষ্যে চলমান করোনা পরিস্থিতির শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক, সময়োপযোগী ও বিচণ সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। ব্যাংকিং সেক্টরকে সময়োপযোগী দিক-নির্দেশনা দেয়ার জন্য তিনি গভর্নরসহ কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য সকল নিয়ন্ত্রণকারী সংস্থার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। মানুষের সেবায় আত্মনিয়োগ করে ইসলামী ব্যাংক, ব্যাংকিং খাত ও সর্বোপরি সারাদেশে যারা আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

তিনি বলেন, ইসলামী ব্যাংকিং এমন একটা পদ্ধতি যার মধ্যে মানুষের কল্যাণ নিহিত রয়েছে। দেশের জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধি এবং প্রবৃদ্ধির বিষয়টি বিবেচনায় এনে কাজ করে বলেই ইসলামী ব্যাংকের অগ্রগতি ও সাফল্য অনেক এগিয়ে।

তিনি বলেন, জাতীয় নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ব্যাংকসহ সকল নিয়ন্ত্রণকারী সংস্থার নির্দেশনার আলোকে ইসলামী ব্যাংক যথাযথ ভুমিকা ও দায়িত্বপালন করে চলেছে।

(এসএইচআর/এসএএম/২৩ জুন ২০২০)