Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 06:32
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি ইনটেক লিমিটেডের প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ও মনোনিত ব্যতিত) ২৫ লাখ টাকা করে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার বিএসইসির ৭২৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

জানা যায়, ব্যবসা ভিন্ন খাতে সম্প্রসারন সংক্রান্ত বিষয়ে এজিএম এর এজেন্ডায় না তোলা এবং রিসোর্ট প্রজেক্ট করা, মৎস খাতে ব্যবসা শুরু করা ও বিভিন্ন খাতে নতুন বিনিয়োগ করা ও বিনিয়োগ ফেরত আনা সম্পর্কে মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করেনি ইনটেক কর্তৃপক্ষ। এছাড়া কমিশনের আইন অনুযায়ী, কোম্পানির পরিচালনা পর্ষদ কর্তৃক ন্যূনতম শেয়ার ধারন করেনি।

আর এসব অপকর্মের মাধ্যমে লিস্টিং রেগুলেশন আইন লংঘন করেছে ইনটেক লিমিটেড। এ কারনে কোম্পানিটির প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ও মনোনিত ব্যতিত) ২৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

(শামীম/২৩ জুন ২০২০)