Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 08:40
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুরান ঢাকার সোয়ারীঘাটে একটি পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করে বলা হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চকবাজার থানাধীন সোয়ারীঘাটের দেবিদ্বারঘাট লেনের একটি পলিথিন কারখানায় এ আগুনের সূত্রপাত হয়।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

প্রসঙ্গত, বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে ওঠা সোয়ারীঘাট বাজারেই দেশের অন্যতম বড় পাইকারি মাছে বাজার বসে।

(এএইচএন/ ২৫ জুন, ২০২০)