Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 18 Jun 2026 04:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঝিনাইদহে মহাসড়ক থেকে চাঁদাবাজির অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) রাতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে ডাকবাংলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন-সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের মনু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪০) ও চান্দু মিয়ার ছেলে তারা মিয়া (৪৫)। রোববার (২৮ জুন) তাদের আদালতে পাঠানো হয়েছে।

ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, সদরের ডাকবাংলা এলাকায় রাস্তায় গাড়ি ঠেকিয়ে শ্রমিকদের নামে চাঁদা তোলা হচ্ছে- ভোলা জেলার এক ট্রাকচালকের এমন লিখিত অভিযোগ পাওয়ার পর রাতে অভিযান চালানো হয়।

এসময় হাতেনাতে জাহাঙ্গীর আলম ও তারা মিয়া নামের ২ জনকে গ্রেফতার করা হয়। পালিয়ে যায় আরও ২ জন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

(এএইচএন/ ২৮ জুন, ২০২০)