Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 02 Aug 2026 05:42
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: করোনা মহামারির বিপর্যয়ের মধ্যেও বোরো ও আমনের আবাদের মধ্যবর্তী সময়টাতে আউশ চাষ করে এবার বিপ্লব ঘটিয়েছে রংপুর অঞ্চলের কৃষক। লক্ষ্যমাত্রার চেয়ে বাড়তি ৪ হাজার হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছে। এতে সাড়ে ১২ হাজার মেট্রিক টন চাল বেশি উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের।

গত কয়েক বছরে রংপুর কৃষি অঞ্চলের ৫টি জেলায় দ্রুত জনপ্রিয়তা পেয়েছে আউশের আবাদ। আবাদের লক্ষ্যমাত্রা এবার সাড়ে ৫৯ হাজার হেক্টর নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে সাড়ে ৬৩ হাজার হেক্টরে। আশা করা হচ্ছে উৎপাদন হবে ১ লাখ সাড়ে ৯৫ হাজার মেট্রিক টন চাল। এ বছর বোরো মৌসুমে ধানের ভালো দাম পাওয়ায় আউশের বাড়তি আবাদ করেছেন কৃষকেরা।

তারা বলেন, আউশের বাম্পার ফলন হয়েছে। খরচও কম গিয়েছে। এবার আমরা কৃষকরা ভাল দাম পেয়েছি।

আঞ্চলিক কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলীর দাবি, কয়েক বছরে আউশের আবাদ এক লাখ হেক্টরে পৌঁছাবে।

তিনি বলেন, আন্ডারগ্রাউন্ড ওয়াটার আপলিফট করা লাগছে না। সুতরাং বোরোর তুলনায় আউশের উৎপাদন খরচ অনেক কম।

তবে কৃষক আন্দোলনের নেতা বলছেন, মজুদদারি সিন্ডিকেট ভেঙে সরকার নিজস্ব প্রভাব বলয় গড়ে তুলতে না পারলে এই সাফল্য কৃষকের উপকারে আসবে না।

আউশের সংযুক্তিতে ধানের দুই ফসলি জমিগুলো তিন ফসলিতে উন্নীত হওয়ায় বদলে যাচ্ছে এ অঞ্চলের ফসল-বিন্যাস।

(এএইচএন/ ২৮ জুন, ২০২০)