Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 07:49
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) থেকে ইন্টারনেট প্রটোকল টেলিভিশনের (আইপিটিভি) লাইসেন্স পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আইপিটিভি ডিজিটাল বিনোদন শিল্প হিসাবে বিস্তার লাভ করেছে। আইপিটিভির মাধ্যমে গ্রাহকরা ডিজিটাল বিনোদনের জন্য অনলাইন প্লাটফর্মে সেবা ক্রয় করতে পারবেন।

জেনেক্স ইনফোসিস আইপিটিভি লাইসেন্স ব্যবহার করে অনলাইন ভিডিও সার্ভিস এবং অ্যান্ড্রোয়েড সার্ভিসের মাধ্যমে গুগল সার্টিফাইড উন্নত করতে পারবে। অনলাইনে কোম্পানিটি গ্রাহকদের খবরা-খবর এবং বিনোদন সেবা দিতে পারবে।

(শামীম/২৮ জুন ২০২০)