Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 09:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাণিজ্যিক ব্যাংকের পরিচালকদের মেয়াদ ৬ বছর থেকে বাড়িয়ে ৯ বছরে উন্নীত করেছে সরকার।

এই সংশোধনী সম্বলিত ‘ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন-২০১৭’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বিদ্যমান ব্যাংক কোম্পানি আইনে ধারাবাহিকভাবে দুই মেয়াদে পরিচালক পদে সর্বোচ্চ ৬ বছর পর্যন্ত থাকার বিধান রয়েছে। তবে তিন বছর বিরতির পর আবার তারা পরিচালক হতে পারেন। কিন্তু ব্যাংকগুলোর দাবির মুখে নতুন আইনে পরিচালকদের মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়েছে।

(এসএএম/ ০৮ মে ২০১৭)