Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 02 Aug 2026 10:16
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নরসিংদী: আগামী ১ জুলাই হতে “সড়ক পরিবহণ আইন-২০১৮” কার্যকর করার লক্ষ্যে গণপরিবহণ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে নরসিংদী জেলা পুলিশ।

রোববার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়। এতে নরসিংদী জেলার বাস, ট্রাক, মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় ফিটনেসবিহীন কোনো গাড়ী রাস্তায় বের না করা, রুট পারমিটের শর্ত লঙ্ঘন, ট্যাক্স টোকেন হালনাগাদ না করা পর্যন্ত রাস্তায় গাড়ী বের না করার জন্য সংশ্লিষ্টদেরকে অনুরোধ করা হয়। এছাড়া বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং কন্ডাক্টর লাইসেন্স ব্যতীত কোন গাড়ীর চালক দ্বারা গাড়ী না চালানোর জন্য বলা হয়। একইসঙ্গে সকলকেই সরকারী আইন মেনে চলা এবং সরকারী আইন বাস্তবায়নে পুলিশকে সহযোগিতার আহবান জানোনো হয়।

মতবিনিময় সভায় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা,বাস ও ট্রাক মালিক সমিতির সেক্রেটারিসহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(রাজু/শামীম/৩০ জুন ২০২০)