Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 07:06
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: কুড়িগ্রামে নতুন করে আরও ৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার থেকে শুক্রবার (৩ জুলাই) রাতে এই ৪৯ জনের নমুনা পরীক্ষা ফলাফল পজিটিভ আসে।

শনিবার (৪ জুলাই) সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. আখের আলী জানান, ঢাকা থেকে আসা নমুনা পরীক্ষার ফলাফলে সদর উপজেলার ১১ জন, জেনারেল হাসপাতালে দুইজন, উলিপুরে তিনজন, রাজারহাটে একজন, চিলমারীতে ১৩ জন, ভূরুঙ্গামারীতে দুইজন, নাগেশ্বরীতে পাঁচজন, রৌমারীতে চারজন, রাজিবপুরে চারজন এবং ফুলবাড়ীতে চারজনসহ মোট ৪৯ জনের পজিটিভ এসেছে।

সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, পজিটিভ ফলাফলের মধ্যে সাহেরা খাতুন (৫৫) এর ফলাফল রয়েছেন। তিনি গত ২৯ জুন রাতে করোনা উপসর্গ জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। গত ২২ জুন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার পাঠানো হয়েছিল।

তিনি আরও জানান, জেলার মধ্যে সদর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সুস্থ হওয়ার সংখ্যাও বেশি।
উপজেলায় এখন পর্যন্ত ৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন একজন। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে গেছেন ৪৭ জন। বাকী দু’জন জেনারেল হাসপাতালের করোনাভাইরাস আইসোলেশন ওয়ার্ডে এবং ১৬ জন হোম আইসোলেশনে আছেন।

এদিকে সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান, শনিবার দুপুর পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ২০৪ জনে। এদের মধ্যে মৃত্যু ঘটেছে তিনজনের। আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে গেছেন ৯৬ জন।

(এএইচএন/০৪ জুলাই ২০২০)