Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 07:05
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: অবসরের ঘোষণা দিয়েছেন অলিম্পিকে দুইবার স্বর্ণজয়ী চীনের ব্যাডমিন্টন তারকা লিন ড্যান। শারীরিক অসুস্থতা ও ফিটনেস ঘাটতির কারণেই ব্যাডমিন্টন থেকে বিদায় নিচ্ছেন বলে চীনের গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।

২০০৮ সালে বেইজিং অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন লিন ড্যান। এছাড়া ২০১২ সালে লন্ডন অলিম্পিকেও নিজের কারিশমা দেখিয়েছিলেন তিনি। পরপর দুই অলিম্পিকেই প্রতিপক্ষকে হতাশ করে স্বর্ণ জয় করেছিলেন চীনের অন্যতম সেরা এই ব্যাডমিন্টন তারকা। তবে ব্যাডমিন্টনের কোর্টে আর ঝড় তুলতে দেখা যাবে না তাকে। মাত্র ৩৬ বছর বয়সেই বিদায় জানালেন তিনি।

ব্যক্তিগত অর্জনের দিক থেকেও নিজের ঝুলিটা বেশ সমৃদ্ধ লিন ড্যানের। ব্যাডমিন্টনের একক ইভেন্টে ইতিহাসের অন্যতম সেরা মর্যাদা পাওয়া লিন ড্যান ৬৬৬টি একক জিতেছেন। জিতেছেন অসংখ্য পদকও।

তবে শারীরিক অসুস্থতা ও ফিটনেসের সঙ্গে আর পেরে উঠলেন না। শেষ পর্যন্ত আর খেলবেন না বলেই জানিয়ে দিলেন এই তারকা। বিদায়বেলায় কোচ, দর্শক, ভক্ত-শুভাকাঙ্খীদের শুভেচ্ছা জানান লিন ড্যান।

(এএইচএন/০৪ জুলাই ২০২০)