Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 18 Jun 2026 05:12
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সাড়ে ৩ মাস পর আজ (সোমবার) থেকে কোরবানি ঈদের কারণে নাটোরের হাটগুলো খুলে দেয়া হয়েছে। জেলার বৃহত্তম তেবাড়িয়ায় সাপ্তাহিক গরুর হাট বসলেও মানা হয়নি স্বাস্থ্যবিধি।

করোনার কারণে সাড়ে তিন মাস হাট বন্ধ থাকার পর পুলিশ প্রশাসনের অনুমতিক্রমে স্বাস্থ্য বিধি মেনে রোববার কোরবানির পশুর হাট বলে নাটোরের তেবাড়িয়ায়। রোববার (৫ জুন) সকালে বৃষ্টির কারণে হাটে গবাদি পশু না আসলেও দুপুর থেকে খামারিয়া গরু নিয়ে আসেন এই হাটে।

এ সময় স্বাস্থ্যবিধি না মেনেই গবাদি পশু বেচাকেনা করতে দেখা যায়। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে নানা পরামর্শ দিচ্ছেন বলে দাবি হাট ইজারাদারদের। এ বছর অন্য বছরের চেয়ে অনেক কম দামে গুরু বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। প্রতিটির গরুতে ১০ থেকে ১৫ হাজার টাকা কমে বিক্রি করতে হচ্ছে বলে দাবি তাদের। তবে ঈদের আগের বাকি তিনটি হাটে গরুর দাম বৃদ্ধি পাবে বলে আশাবাদ খামারী ও ইজারাদারদের।

গরু ব্যবসায়ীরা জানান, হাটে মানুষের আনাগোনা কম। যারা আসছেন, তারা অনেক কম দাম বলতেছেন।

তেবাড়িয়া হাট ইজাদার বাবুল হোসেন বাবলু বলেন, তিন মাস পর প্রশাসনের অনুমতি নিয়ে পশুর হাট খুলে দেয়া হয়েছে। বৃষ্টির কারণে অনেক খামারি গুরু নিয়ে আসেননি। আশা করি, সামনের দিনে অনেক গুরু আসবে। ক্রেতারাও হাটে আসবে।

(এমআই/এএইচএন/ ০৬ জুলাই ২০২০)