Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 08:35
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান ক্রেস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহীদুল্লাহ, তার স্ত্রী নিপা সুলতানাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি। গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলেন-মো. খোরশেদ ও মো. জুয়েল।

সোমবার (৬ জুলাই) বেলা ১২টার দিকে লক্ষ্মীপুর- নোয়াখালী সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিম। ডিবির রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এইচ এম আজিমুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত মাসের (জুন) শেষ সপ্তাহে হঠাৎ ক্রেস্ট সিকিউরিটিজের প্রধান কার্যালয়সহ সব শাখা অফিস বন্ধ করে দিয়ে আত্মগোপন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহীদুল্লাহ ও তার স্ত্রী নিপা সুলতানা। এতে গ্রাহকদের টাকা ও শেয়ার আত্মসাত করে তারা বিদেশে পালিয়ে যেতে পারেন বলে সন্দেহ প্রকাশ করেন গ্রাহকরা। এমন সন্দেহের বসে হাজী নিশাত নামে একজন গ্রাহক গত ২৫ জুন রমনা থাকায় একটি জিডি দায়ের করেন।

অন্যদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)  গত ২৫ জুন ক্রেস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও তার স্ত্রীর নামে থাকা সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার অনুরোধ জানিয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয়। একইসঙ্গে তারা যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকেও বিষয়টি জানানো হয়। তখন থেকেই তাদেরকে আটক করার জন্য মাঠে তৎপর হয় পুলিশ ও বিভিন্ন সংস্থা।

তবে মোঃ শহীদল্লাহ ও তার দোসররা বিনিয়োগকারীদের কি পরিমাণ অর্থ ও শেয়ার আত্মসাত করেছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। এ বিষয়ে ব্রোকারহাউজটির গ্রাহকদের কাছ থেকে তথ্য চেয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। একইসঙ্গে প্রতিষ্ঠানটির সম্পদ ও মেম্বারশিপ বিক্রি করে বিনিয়োগকারীদের সকল দায়-দেনা সুদ করা হবে বলেও এক সংবাদ সম্মেলনে  জানায় ডিএসই।

(এসএএম/০৬ জুলাই ২০২০)