Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 07 Nov 2026 15:24
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ক‌রোনাভাইরা‌সে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালক এবং মেদিনী বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু বকর সিদ্দিক মারা গেছেন।

মঙ্গলবার রাতে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রিহ্যাবের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে আবু বকর সিদ্দিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল)।

গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, আবু বকর সিদ্দিকের মৃত্যুতে রিহ্যাব পরিচালনা পর্ষদ গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করছি।

(এসএএম/০৭ জুলাই ২০২০)