Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 02 Aug 2026 08:26
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  করোনায় ক্ষতিগ্রস্থ অসহায়দের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তিন লক্ষ ত্রিশ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছেন নরসিংদীর রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধারা। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে সংগ্রহ করা এ অর্থ ত্রাণ তহবিলে সহায়তা প্রদান করা হয়। বুধবার বিকেলে নরসিংদীর জেলা প্রশাসনের মাধ্যমে নগদ অর্থের চেক তুলেদেন মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রধানমন্ত্রীর পক্ষে চেক গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তার চেক গ্রহণ করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক কমল কুমরার ঘোষ, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি, রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি নজরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, করোনা পরিস্থিতির এ সময়ে মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সহায়তা দিয়ে প্রকৃত দেশপ্রেমি হিসেবে আবারো প্রমান দিলেন। জাতির সূর্য সন্তান হিসেবে আপনাদের এগিয়ে আসা পরবর্তী দিনগুলোতে আরো ব্যপাক ভূমিকা রাখবে।

(এসএইচআর/এসএএম/৮ জুলাই ২০২০)