Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 20 Jul 2026 01:20
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পূর্বঘোষিত ডিভিডেন্ডে কিছুটা পরিবর্তন এনেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেড।

নতুন সিদ্ধান্ত অনুসারে, ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টক সহ মোট ১৭ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পর্ষদ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ১৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনের প্রেক্ষিতে ঘোষিত ডিভিডেন্ড সংশোধন করে ওই প্রজ্ঞাপনের সাথে সামঞ্জস্যপূর্ণ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (৯ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পরিষদের বৈঠকে পূর্ব ঘোষিত ডিভিডেন্ড সংশোধন করে ডিভডেন্ডের পরিমাণ অপরিবর্তিত রেখে তা ক্যাশ ও বোনাসে ভাগ করা হয়।

আলোচ্য বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২ টাকা ৩০ পয়সা। গত বছর যা ছিল ১ টাকা ৯৭ পয়সা।

অন্যদিকে এককভাবে এনসিসি ব্যাংকের ইপিএস (Solo EPS) হয়েছে ২ টাকা ৩০ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৯৬ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ২ পয়সা।

আগামী ২৮ সেপ্টেম্বর রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ আগস্ট।

(শামীম/১১ জুলাই ২০২০)