Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 18 Jun 2026 06:28
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খালে পরে ১০ যাত্রী আহত হয়েছেন। রোববার (১২ জুলাই) সকাল ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর মৌলভীবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা বাসস্ট্যান্ড থেকে ঢাকা উত্তরা যাওয়ার পথে তিতাস পরিবহনের একটি যাত্রী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খালে পরে যায়। পরে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার কাজে অংশ গ্রহণ করেন। এ সময় তারা বাসে থাকা নারী শিশুসহ অন্তত ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন। তবে তারা সবাই শঙ্কামুক্ত ছিলেন বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং হাইওয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে উদ্ধার তৎপরতা চালান।

ঘটনা সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানার সার্জেন্ট শিবু নাথ সরকার বলেন, দুর্ঘটনার পর পরই হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। উদ্ধারকারী যান (রেকার) নিয়ে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। বাসটি উদ্ধার হলে নিচে কোনো যাত্রী আটকা পরে আছে কিনা সেটি নিশ্চিত হওয়া যাবে।

(এএইচএন/ ১২ জুলাই, ২০২০)