Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Jul 2026 22:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগার্তা ডেস্ক, ঢাকা: গত জুনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে নতুন ব্যাংকঋণের পরিমাণ বেড়েছে। বছরের প্রথমার্ধ শেষে দেশটির এ ঋণের পরিমান বেড়েছে ২২ দশমিক ৩ শতাংশ।

খবর রয়টার্স।

পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি) জানায়, গত জুনে চীনা ব্যাংকগুলো ১ দশমিক ৮১ ট্রিলিয়ন ইউয়ান বা ২৫ হাজার ৮২৯ কোটি ডলার ঋণ দিয়েছে, যা গত মে মাসে ছিল ১ দশমিক ৪৮ ট্রিলিয়ন ইউয়ান। চলতি বছরের প্রথমার্ধে চীনা ব্যাংকগুলোর ঋণ রেকর্ড ১২ দশমিক শূন্য ৯ ট্রিলিয়ন ইউয়ান বা ১ দশমিক ৭২ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা কানাডার মোট জিডিপির সমান। ২০১৯ সালের প্রথমার্ধে চীনা ব্যাংকগুলো ঋণ অনুমোদন করেছিল ৯ দশমিক ৬৭ ট্রিলিয়ন ইউয়ান।

গত মাসে পিবিওসির গভর্নর ই গ্যাং জানান, চলতি বছরের সামগ্রিক ঋণের পরিমাণ ২০ ট্রিলিয়ান ইউয়ান ছাড়াতে পারে। রয়টার্সের এক জরিপে বলা হয়েছিল, জুনে ঋণের পরিমাণ ১ দশমিক ৮০ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়াতে পারে। মাসওয়ারি গত জুনে চীনে ঋণের পরিমাণ ৯ শতাংশ বেড়েছে।

সামনের মাসগুলোয়ও ঋণপ্রবাহ আরো বাড়তে পারে বলে মনে করেন ক্যাপিটাল ইকোনমিকসের সিনিয়র চায়না ইকোনমিস্ট জুলিয়ান ইভান্স প্রিচার্ড।

(এসএএম/১২ জুলাই ২০২০)