Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 18 Jun 2026 06:28
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: নরসিংদীতে ৫ শত পিস ইয়াবাসহ মাদক সম্রাট রতন ভূঁইয়া (৪০) ও তার সহযোগি শহীদ মিয়া (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।  রবিবার (১২ জুলাই) দুপুরে নরসিংদী মডেল থানাধীন বাদুয়ারচর ব্রীজের পশ্চিম পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রতন ভূইয়া ওরফে ডাকাত রতন রায়পুরা থানার করিমগঞ্জ নয়াহাটি এলাকার মৃত-আঃ সালাম ভূইয়ার ছেলে অপরজন শহীদ মিয়া  নরসিংদী সদর থানার বাদুয়ারচর কান্দাপাড়া এলাকার মৃত ইসলাম মিয়ার ছেলে ।

গোয়েন্দা পুলিশ জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মোস্তাক আহম্মেদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বাদুয়ারচর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে পুলিশের তালিকাভুক্ত মাদক সম্রাট রতন ও তার সহযোগি শহীদ মিয়াকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রতন ভূঁইয়ার বিরুদ্ধে ইতোপূর্বে ০১টি ডাকাতি, ০১টি চুরি, ০৪টি মাদক মামলাসহ মোট ০৬ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য মাদক সম্রাট রতন ইতোপূর্বে কয়েকবার গ্রেফতার হয়েও কোন এক অদৃশ্য কারণে কয়েকদিনের মধ্যেই বার বার ছাড়া পেয়ে যায়।

(এসএইচআর/এসএএম/১২জুলাই ২০২০)