Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 06:36
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর শিবপুরে এক শিশুকে সাতার শেখাতে গিয়ে হাড়িধোয়া নদীতে ডুবে মোরশেদ (২২) নামে এক যুবকের মুত্যূ হয়েছে।  সোমবার (১৩ জুলাই দুপুরে স্থানীয় চান্দের বাজার এলাকায় এই ঘটনা  ঘটে। নিহত মোরশেদ উপজেলার পুটিয়া ইউনিয়নের সৈয়দনগর দড়িপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বেলা ১১ টায় প্রতিদিনের মত গোসল করতে চান্দের বাজারের পাশে ব্রীজের নিকট পানিতে নামেন মোরশেদ। এ সময় পাশে থাকা এক শিশুকে সাতার শেখাতে গেলে সে পানির নিচে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়। ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা খোঁজাখুজি করে প্রায় চার ঘন্টা পর ৩টার দিকে  ব্রীজের নিচ থেকে মোরশেদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সৈয়দনগর দড়িপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত মোরশেদ আদুরী গার্মেন্টসে চাকুরী করতো বলে এলাকাবাসী জানায়।

(এসএইচআর/এসএএম/১৩জুলাই ২০২০)