
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: করোনা মহামারিতে অর্থনৈতিক সংকট মোকাবিলায় ৩ ট্রিলিয়ন ডলার আর্থিক প্রণোদনার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক। আর এই ঘোষণা দেশটির পুঁজিবাজারে শক্তির সঞ্চার করেছে।
সম্প্রতি, মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক বাজারে তারল্য বজায় রাখতে সীমাহীন অর্থ-সম্পদ কেনার প্রতিশ্রুতি দেয়। এজন্য সোমবার ব্যাংকটি তার স্থিতিপত্র (ব্যালেন্সশিট) ৭ ট্রিলিয়ন ডলার করেছে। ফেব্রুয়ারিতে যা ছিল ৪.২ ট্রিলিয়ন ডলার।
এই অর্থ-সম্পদ কেনার বেশিরভাগই মার্কিন ট্রেজারি এবং বন্ধকী নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। ফেডের দেয়া এই প্রতিশ্রতি মার্কিনি বন্ড ও পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ জাগিয়ে তুলতে যথেষ্ট ভূমিকা রাখছে।
কোভিড-১৯’র প্রভাব বর্তমানে বাজার ব্যবস্থাপনার সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত। বাজারে করোনার নেতিবাচক প্রভাব মেকাবিলায় ফেড এই সম্পদ ক্রয়ের ঘোষণা দেয়। আর তাতেই তা এখন বাজারের চালিকাশক্তিতে রূপ নিয়েছে বলে মনে করেন ন্যাট অ্যালায়েন্সের আন্তর্জাতিক ফিক্সড ইনকাম প্রধান অ্যান্ড্রুও ব্রেনার।
(এএইচএন/ ১৪ জুলাই, ২০২০)