Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 06:33
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বিনিয়োগকারীদের জন্য ১৩০ শতাংশ অন্তর্বর্তীকালিন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেড। ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত অর্ধবার্ষিক হিসাবের ভিত্তিতে এই ডিভিডেন্ড ঘোষণা করছে কোম্পানিটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ প্রান্তিকসহ চলতি হিসাববছরের প্রথমার্ধের (জানুয়ারি’২০-জুন’২০) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড দেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়। আর ডিভিডেন্ডের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৫ আগস্ট।

(নিলয়/শামীম/১৪ জুলাই ২০২০)