Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 20 Jun 2026 15:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পটুয়াখালী শাখার অধীনে বাউফল উপশাখার উদ্ভোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই ২০২০) পটুয়াখালী জেলার বাউফল উপজেলার হাসপাতাল রোডে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোনপ্রধান মোঃ আমিনুর রহমান প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইব্রাহিম ফারুক। ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও পটুয়াখালী শাখাপ্রধান মুহাঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখা ইনচার্জ মোঃ মনিরুজ্জামান। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

(শামীম/১৫ জুলাই ২০২০)