Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 12:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি২০ ক্রিকেটের অন্যতম জনপ্রিয় একটি নাম- রংপুর রাইডার্স। এখন থেকে এ দলটি বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অধীনে নতুন করে যাত্রা শুরু করেছে।

০৮ মে, ২০১৭ সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ সংক্রান্ত একটি পৃষ্ঠপোষকতা চুক্তি সম্পন্ন হয়।

বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট সাফওয়ান সোবহান তাসভির ‘সোহানা স্পোর্টস লিমিটেডের’ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রংপুর রাইডার্স ‘সোহানা স্পোর্টস লিমিটেড’ এর মাধ্যমে পরিচালিত হয়।

ক্রীড়া বিশ্লেষকদের মতে এই মালিকানা গ্রহণ, বিপিএল টি২০-তে চ্যাম্পিয়নশিপ ট্রফি অর্জন করতে এই দলটিকে সব দিক থেকে যোগ্য করবে শুধু তাই নয়, বরং দেশের ক্রিকেট জগতের ইতিহাসে নতুন মাত্রা যোগ করতে সাহায্য করবে।

রংপুর রাইডার্স-এর নতুন ম্যানেজমেন্ট টিমে রয়েছেন- চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন, উপদেষ্টা নাঈমুর রহমান দুর্জয় এমপি, ডিরেক্টর জাভেদ ইকবাল এবং মিজানুর রহমান, চিফ এক্সিকিউটিভ অফিসার ইশতিয়াক সাদেক।

মালিকানা গ্রহণ অনুষ্ঠানে সোহানা স্পোর্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাফওয়ান সোবহান তাসভির বলেন, কোচ, ফিজিও এবং খেলোয়াড়সহ সকল প্রকার আধুনিক সুবিধা প্রদান করে এই দলটিকে পরিচালনা করার মাধ্যমে সর্বপরি দেশের ক্রিকেটের সম্ভাব্য সব ধরনের উন্নয়ন করার চেষ্টা করবো।

তিনি বলেন, সামাজিক অবক্ষয় যেমন- মাদকাসক্তি, জঙ্গিবাদ এবং বিভিন্ন গুরুতর অপরাধ থেকে তরুণদের দুরে রাখা এবং তাদের সঠিক পথে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে খেলাধুলার উন্নয়ন একটি কার্যকরি উপকরণ হতে পারে।

অনুষ্ঠানে অনান্যের মধ্যে রংপুর রাইডার্স-এর নতুন ম্যানেজমেন্ট টিম- চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন, উপদেষ্টা নাঈমুর রহমান দুর্জয় এমপি, ডিরেক্টর জাভেদ ইকবাল এবং মিজানুর রহমান, চিফ এক্সিকিউটিভ অফিসার ইশতিয়াক সাদেক উপস্থিত ছিলেন।

(শামীম/ ০৯ মে ২০১৭)