Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 18 Jun 2026 08:09
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ফেনী: ফেনীর সোনাগাজীতে বজ্রাঘাতে শাকিব (১২) ও ইমরান (১৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশংকাজনক অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে বজ্রাঘাতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন – জয়নাল আবেদিনের ছেলে শাকিব ও মো. গোপরান মিয়ার ছেলে ইমরানের মৃত্যু হয়। আহত হয় জয়নাল মিস্ত্রীর ছেলে নাহিদ (১১)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মোবারক আলী মাঝিবাড়ির বাগানে শাকিব, ইমরান ও নাহিদসহ কয়েকজন শিশু মারবেল নিয়ে খেলা করছিল। এসময় বজ্রপাতে ঘটনাস্থলে শাকিব ও  ইমরানের মৃত্যু হয়। স্থানীয়রা আহত অবস্থায় নাহিদকে (১১) হাসপাতালে নিয়ে যায়। নিহত শাকিব তাকিয়া বাজার ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণি ও নাহিদ ৬ষ্ঠ শ্রেণির ছাত্র বলে জানা যায়।

বগাদানা ইউপি চেয়ারম্যান কখম ইসহাক ঘটসান সত্যতা নিশ্চিত করে, দুই শিশুর মৃত্যুতে শোক প্রকাশ করে আহত শিশুটির সুচিকিৎসার জন্য তার সর্বাত্মক সহযোগিতা থাকবে।

(এসএইচআর/এসএএম/১৮ জুলাই ২০২০)