Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 18 Jun 2026 07:51
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক. বিনিয়োগবার্তা: নরসিংদীর রায়পুরায় বন্ধুত্বের বাঁধন যুব সংঘের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকালে রায়পুরা উপজেলার নিলক্ষা বীরগাঁও ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ১১ জন প্রতিবন্ধীদের মাঝে এসব হুইল চেয়ার প্রদান করা হয়।

বন্ধুত্বের বাঁধন যুব সংঘের সভাপতি মো.ওমর ফারুকের সভাপতিত্বে হুইল চেয়ার বিতরন অনুষ্ঠানে অন্যানদ্যের মধ্যে উপস্থিত ছিলেন, নিলক্ষা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জামাল উদ্দিন, নিলক্ষা আবুল হাসের উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মালেক, নিলক্ষা সমবায় মডের স্কুরের প্রধান শিক্ষক এ কে এম নুরুল ইসলাম,বীরগাঁও ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম খোকা, বীরগাঁও কান্দাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো.শাহ আলম, নরসিংদী ইউনাইটেড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি এড. ফারুক আহমেদ কাজল, বন্ধুত্বের বাঁধন যুব সংঘের সাধারন সম্পাদক শামীম সিকদার, সদস্য এড. আক্তারুজ্জামার শামীম,বেনজির আহমেদ, মো. নজীর আহমেদ ও শাহীন সরকারসহ অন্যান্য সদস্যবৃন্দ প্রমূখ।

নিলক্ষা ইউনিয়নের তিনটি শিক্ষা প্রতিষ্ঠান সব্দর আলী খাঁন উচ্চ বিদ্যালয়, নিলক্ষা আবুল হাসেম উচ্চ বিদ্যালয় ও আমিরাবাদ দাখিল মাদ্রাসা হতে ১৯৯৯ সালের ব্যাচে যারা এসএসসির শিক্ষার্থী ছিলেন তাদের নিয়ে গঠিত স্বেচ্ছা সেবী সংগঠন বন্ধুত্বের বাঁধন যুব সংঘ এ মানবতার সেবায় এগিয়ে আসেন। উক্ত সংগঠনের সদস্যরা নিজস্ব অর্থায়নে বিভিন্ন সামাজিক কাজের অংশ হিসাবে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার প্রদানে করে সহযোগিতায় এগিয়ে আসেন। এছাড়া সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো সমাজের ভালো কাজের সমর্থন যোগান এবং যে কোন সামাজিক অবক্ষয় মূলক কাজ থেকে বিরত থেকে স্থানীয় জনসাধারনকে জনসচেতন করে তোলা। এলাকায় শান্তি শৃঙ্খলা যাতে বিরাজ করে এমন কাজে সহযোগিতা করাসহ বিভিন্ন দরিদ্র জনগোষ্টির পাশে দাড়ানো।

(এসএইচআর/এসএএম/১৯ জুলাই ২০২০)