Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 07:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ভারতীয়দের লক্ষ্য করে সীমান্তে দফায় দফায় গুলি চালিয়েছে নেপাল বর্ডার পুলিশ। গুলিতে একজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় ভারত ও নেপালের সীমান্ত বিহারের কিষাণগঞ্জে এ ঘটনা ঘটে।

এক মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার সীমান্তে ভারতীয় নাগরিকদের ওপর গুলি চালাল নেপাল পুলিশ।

জানা গেছে, নেপাল সীমান্তের তোলা মাফি গ্রামে গিয়েছিলেন আহত ওই ব্যক্তি। সঙ্গে ছিলেন তার দুই বন্ধু। যাওয়ার পথে ভারত সীমান্তে মোতায়েন থাকা নেপাল পুলিশ তাদের লক্ষ্য করে দফায় দফায় গুলি চালায়। এতে একজন আহত হন।

বেশ কয়েক মাস ধরেই ভারত-নেপাল সম্পর্কের অবনতি হয়েছে। আন্তর্জাতিক সীমান্ত নিয়ে কূটনৈতিক বিবাদের মাঝেই মাস খানেক আগে নেপাল আর্মির গুলি চালানো ও ভারতীয় নিহতের ঘটনায় উত্তেজনা তৈরি হয়।

(এএইচএন/২০ জুলাই ২০২০)