Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 06:57
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

সুনামগঞ্জ প্রতিনিধি, বিনিয়োগবার্তা: সুনামগঞ্জে ২৫ যাত্রী নিয়ে খালে পড়েছে একটি বাস। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ২১ যাত্রী। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস কাজ করছে।

জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) সকালে সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে ২৫ থেকে ২৬ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা এখনও নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা জানান, করোনার কারণে বাসটির গেট লক থাকায় যাত্রীরা কেউ বের হতে পারেননি। সিলেট থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজে অংশ নেওয়ার কথা রয়েছে।

(ডিএম/এসএএম/২১ জুলাই ২০২০)