Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 14:23
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের সদস্য ও মার্কেন্টাইল ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মূখ্য নির্বাহী কর্মকর্তা বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব বোরহান উদ্দিন মজুমদার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)।

সংগঠনটির প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী স্বাক্ষরিত এক শোক বার্তায় বলা হয়, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের সদস্য ও মার্কেন্টাইল ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মূখ্য নির্বাহী কর্মকর্তা বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব বোরহান উদ্দিন মজুমদার এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

তিনি তাঁর বর্ণাঢ্য কর্ম জীবনে বীমা শিল্পের উন্নয়নে সচেষ্ট ছিলেন, যা অনুসরনীয়। বাংলাদেশের বীমা শিল্পের অগ্রগতিতে তিনি অনন্য ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে বীমা শিল্প ক্ষতির সম্মুখীন হয়েছে।

বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম এর পক্ষ থেকে আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। একই সাথে মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করি তিনি যেন তাঁর পরিবারকে এই শোক কাটিয়ে উঠার শক্তি দান করেন।

(এসএএম/২১ জুলাই ২০২০)