Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 05:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: সৌদি আরবে গতকাল সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। সে হিসাবে দেশটিতে আগামী ৩১ জুলাই কোরবানির ঈদ উদযাপন হবে। আর তার আগের দিন ৩০ জুলাই পালিত হবে ইসলাম ধর্মের চতুর্থ স্তম্ভ হজ।

গতকাল সোমবার সৌদির শীর্ষ ধর্মীয় কাউন্সিলের বরাত দিয়ে এসপিএর খবরে বলা হয়েছে, আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার হবে জিলকদ মাসের শেষ দিন। বুধবার থেকে শুরু হবে জিলহজ মাস।

করোনা মহামারীর কারণে এবার হজের আনুষ্ঠানিকতা এবার পালন হবে সীমিত পরিসরে। এবছর সৌদি আরবের বাইরে থেকে কেউ অংশ নিতে পারবেন না। দেশটিতে অবস্থান করা মুসলিমদের মধ্য থেকে সীমিত কিছু ব্যক্তিদের নিয়েই এবছর হজ পালিত হবে। দেশটির সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার এক সপ্তাহ আগে থেকে হজে অংশগ্রহণকারীদের আইসোলেশনে নেয়া হবে।

জিলহজ মাসের ১০ তারিখ মুসলমানা ঈদুল আজহা উদযাপন করে থাকে। সাধারণত প্রতিবছর সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন হয়ে থাকে। আজ মঙ্গলবার বাংলাদেশে কোরবানির ঈদের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে।

(এসএএম/২১ জুলাই ২০২০)