Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 07:35
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মোঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশের আকালের মধ্যেই মনপুরার সাগর মোহনায় ধরা পড়েছে তিন কেজি ওজনের ইলিশ। বিশাল আকারের ইলিশটির দাম প্রায় ১০ হাজার টাকা হলেও কাদের মাঝি বিক্রি না করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে উপহার দিয়েছেন।

মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়েন জনতাবাজার ঘাটের জেলে আ. কাদের মাঝির জালে এ ইলিশটি ধরা পরে।

কাদের মাঝি জানান, মৌসুম শুরু হলেও মেঘনায় আশানুরূপ ইলিশ পাওয়া যাচ্ছে না। গত বৃহস্পতিবার রাতে সাগর মোহনার চর নিজামের দক্ষিণে জাল ফেলেন। ধরা পড়া একঝাক ইলিশের মধ্যে ৩ কেজি ১০০ গ্রাম ওজনের ইলিশটিও ছিল। জেলেদের ভাষায় এটা ‘রাজা ইলিশ’।

জেলেসহ এলাকার মানুষের সেবা ও উন্নয়নে অবদান রাখায় মাছটি বিক্রি না করে স্থানীয় দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান অলি উল্লাহ কাজলকে উপহার দিয়েছেন।

এদিকে বিশাল আকৃতির ইলিশটি পেয়ে খুশি চেয়ারম্যান অলি উল্লাহ। বলেন, এটা ভালোবাসার উপহার। বিক্রি করলে বেশ কিছু টাকা পেতেন শিকারী কিন্তু ভালোবেসে উপহার দিয়েছেন। এখনও তিনি ইলিশটি খাননি ফ্রিজে রেখেছেন।

জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম জানান, স্রোত বেশি থাকায় সাগর থেকে বড় ইলিশ নদীকে উঠে আসবে। বড় ইলিশ পেলে জেলেরা লাভবান হবে।

(এএইচএন/২৫ জুলাই ২০২০)