Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 06:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: নিজ বাসায় গলায় ওড়না পেঁচিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রী ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে তার পরিবার। চট্টগ্রাম মহানগরীর দেওয়ানবাজার এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত নীলম ধর অর্পা (২৫) বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। তিনি ২০১৯ সালে মাস্টার্স পাশ করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইন-চার্জ পরিদর্শক জহিরুল হক ভূঁইয়া বলেন, রাত ১১টার দিকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক নারীকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন। পরিবারের লোকজন আমাদের বলেছেন, নীলম ধর অর্পা নামের এ নারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বাসা নগরীর বাকলিয়া থানার দেওয়ানবাজারের জালাল কলোনিতে। তার গলায় দাগ রয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি আত্মহত্যা না অন্য কোনো ঘটনা। তবে কি কারণে আত্মহত্যা করেছেন তা বলতে পারেননি ওই নারীর ভাই।

(এএইচএন/২৫ জুলাই ২০২০)