Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 07:07
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: গাজীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছে। গতকাল রোববার (২৬ জুলাই) দিবাগত রাতে গাজীপুর মহানগরীর ভাওয়াল জাতীয় উদ্যানের কাছে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানাতে না পারলেও র‌্যাব বলছে, তারা ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, নগরীর ন্যাশনাল পার্ক এলাকায় একদল সন্ত্রাসী ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল। গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব ওই এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে তারা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। গোলাগুলিতে এক র‌্যাব সদস্যও আহত হয়েছেন বলে জানান তিনি।

(এএইচএন/২৭ জুলাই ২০২০)