Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 06:57
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে কিছুটা কমলেও জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। গেল ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ৬ সেন্টিমিটার কমে বিপদসীমার ৭৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি কমার সাথে সাথে জেলার বেশ কয়েকটি এলাকায় ভাঙন দেখা দিয়েছে। জেলার সদর উপজেলার শিমলা ও পাঁচঠাকুরি এলাকায় ভাঙন আতঙ্কে মানুষজন ঘরবাড়ি সরিয়ে বাঁধের উপর আশ্রয় নিয়েছে।

পানি প্রবল স্রোতে পাঁচঠাকুরি গ্রামের একটি কালভার্ট ভেঙে গেছে। এতে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। নৌকাই এখন এই এলাকায় যোগাযোগের একমাত্র মাধ্যম।

বন্যায় জেলার পাঁচটি উপজেলার ৪০টি ইউনিয়ন প্লাবিত হয়েছে।

(এএইচএন/২৮ জুলাই ২০২০)