Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 22:33
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: তিন বছরের জন্য নিয়োগ পেয়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের চেয়ারম্যান পদে এক বছরও টিকতে পারলেন না জামালউদ্দিন আহমেদ। বিতর্কিত কর্মকান্ডের কারণে ব্যাংকটির চেয়ারম্যান ও পরিচালক পদ থেকে তাকে অপসারণ করেছে অর্থমন্ত্রণালয়।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির চেয়ারম্যান পদে ড. এস এম মাহফুজুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সাবেক অধ্যাপক। বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্যের দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক জামালউদ্দিন আহমেদকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছিল ২০১৯ সালের ২০ আগস্ট। তিন বছরের জন্য নিয়োগ দেয়া হলেও এক বছর পূর্ণ হওয়ার আগেই জনতা ব্যাংক ছাড়তে হলো জামালউদ্দিনকে।

অনিয়ম-দুর্নীতি ও গ্রাহকদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় জামালউদ্দিনকে অপসারণ করা হয়েছে বলে অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

(এএইচএন/২৮ জুলাই ২০২০)