Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 23:21
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জনতা ব্যাংকের চেয়ারম্যান পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সাবেক অধ্যাপক ড. এসএম মাহফুজুর রহমানকে তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। তিনি বর্তমানে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য পদে দায়িত্ব পালন করছেন।

এসএম মাহফুজুর রহমান এর আগে রূপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান ছিলেন তিনি।

তিনি একজন খ্যাতনামা গবেষক। অস্ট্রেলিয়া, চীন, জার্মানি, ইন্দোনেশিয়া, জাপান, কুয়েত, মালয়েশিয়া, নেপাল, থাইল্যান্ড, ইউএই, ইউকে, ইউএসএ, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে তার প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। এছাড়া তিনি দেশের সরকারি-বেসরকারি সংস্থাসহ ইউনেস্কো, ইউনিসেফ, ইউএনডিপি, এডিবি ও বিশ্বব্যাংকের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। —বিজ্ঞপ্তি

(এএইচএন/ ৩০ জুলাই ২০২০)